• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ: ঢাকার বাড্ডায় অভিনেত্রী নিপার বাসা থেকে উদ্ধার

প্রতিবেদক / ৫৯ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপহরণের শিকার ওই ছাত্রীকে রাজধানীর বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান অভিযুক্ত আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) দেবীগঞ্জে একটি ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। স্কুলে যাতায়াতের পথে তিনি ওই ছাত্রীকে উত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করা হয়।

​নিখোঁজের দিন সন্ধ্যায় ছাত্রীর বাবার ফোনে কল করে আকাশ জানান যে, তিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন। এরপর ফোনটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় আকাশের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশ বাড্ডায় কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপার বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

​ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে জানা গেছে, এই অপহরণ ও লুকিয়ে রাখার পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন নিপা। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় সুলতানা রোজ নিপা, আব্বাস আলী আকাশসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।

​দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা