• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরান ইস্যুতে চাপ বাড়ছে, ধৈর্য হারানোর ইঙ্গিত ট্রাম্পের

প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ইরান প্রসঙ্গে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যুতে তিনি “আর বেশি ধৈর্য ধরতে চান না” এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) হোয়াইট হাউসের আলোচনার পর ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। ট্রাম্প অভিযোগ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু কার্যকর অগ্রগতি হচ্ছে না। তার ভাষায়, “তাদের অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে।”

হোয়াইট হাউস জানায়, বৈঠকে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। চীনও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে মিল রেখেছে বলে দাবি করা হয়। তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বেইজিংয়ের অবস্থান তুলনামূলকভাবে সতর্ক থাকলেও তারা বৈশ্বিক জ্বালানি প্রবাহে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। সাম্প্রতিক কয়েকটি নৌ-ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইরান ইস্যুতে অচলাবস্থা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা