স্পোর্টস ডেস্কঃ
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জাপান জাতীয় ফুটবল দল। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছেন প্রধান কোচ হাজিমে মোরিইয়াসু।
তবে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ব্রাইটনের মিডফিল্ডার কাওরু মিতোমার অনুপস্থিতি। চোটের কারণে জাপানের আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য এই তারকা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।
অন্যদিকে, দলের নেতৃত্বের দায়িত্ব থাকছে লিভারপুলের মিডফিল্ডার ওয়াতারু এন্দোর কাঁধে। এর আগে এপ্রিল মাসে গোড়ালির গুরুতর চোটে পড়লেও তিনি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বলে জানা গেছে।
মিতোমার অনুপস্থিতি নিয়ে কোচ হাজিমে মোরিইয়াসু বলেন, জাপান দল নির্ভর করে সামষ্টিক পারফরম্যান্সের ওপর, কোনো একজন খেলোয়াড়ের ওপর নয়। তিনি আরও মনে করিয়ে দেন, অতীতেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই দল বড় জয় পেয়েছে, তাই এই দলীয় দর্শনই তাদের শক্তি।
তার মতে, যেই খেলোয়াড়ই মাঠে নামুক না কেন, জাপান দল সবসময় নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্যেই খেলবে।
জাপানের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া
ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোসুকে সুজুকি
মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি
ফরোয়ার্ড: কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো
বিশ্বকাপ সামনে রেখে মিতোমার অনুপস্থিতি জাপানের জন্য বড় ধাক্কা হলেও দলীয় ভারসাম্য ও গভীরতা দিয়ে সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই এগোচ্ছে দলটি।