• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র মুসলিম প্রার্থীদের বড় জয়, ১০০টিরও বেশি আসনে সাফল্য

প্রতিবেদক / ২২ বার
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় পরিষদ নির্বাচনে স্বতন্ত্র মুসলিম প্রার্থীরা একশ’টিরও বেশি আসনে বিজয়ী হয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। 

ইংল্যান্ডজুড়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ডানপন্থী কিছু দলের অগ্রগতি থাকলেও স্থানীয় পর্যায়ে স্বতন্ত্র মুসলিম প্রার্থীদের এই ব্যাপক সাফল্য মূলধারার রাজনীতির বাইরে নতুন জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এলাকায় লুৎফুর রহমানের রাজনৈতিক প্রভাব এবং একাধিক স্বতন্ত্র প্রার্থীর জয় স্থানীয় প্রশাসনে মুসলিম জনগোষ্ঠীর অংশগ্রহণকে আরও দৃশ্যমান করেছে। এটিকে অনেকেই দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততার ফল হিসেবে দেখছেন।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০১ সালে যেখানে তা ছিল প্রায় ২.৭ শতাংশ, ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৬.৫ শতাংশে। লন্ডনের মতো শহরগুলোতে এই হার আরও বেশি, প্রায় ১৬ শতাংশ পর্যন্ত।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কয়েকজন স্বতন্ত্র মুসলিম এমপি নির্বাচিত হওয়ার পর যে প্রবণতা তৈরি হয়েছিল, এবারের স্থানীয় নির্বাচন সেই ধারাকে আরও শক্তিশালী করেছে। এতে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা