• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঈদের ‘আনন্দমেলা’য় প্রথমবার একসঙ্গে রুনা লায়লা ও বেবী নাজনীনের কালজয়ী দুই গান

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবার সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। এই প্রথম একই পর্বে গান গাইলেন দেশের দুই প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন। আর সেই আয়োজনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অনুষ্ঠানে রুনা লায়লা পরিবেশন করেছেন তার শ্রোতাপ্রিয় কালজয়ী গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। অন্যদিকে বেবী নাজনীন গেয়েছেন বহুল জনপ্রিয় গান ‘কাল সারারাত’। দীর্ঘ সংগীতজীবনে দুজনই আলাদাভাবে ‘আনন্দমেলা’য় অংশ নিলেও এবারই প্রথম একই পর্বে হাজির হচ্ছেন তারা।
রুনা লায়লা বলেন, উৎসবকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে দর্শকের আলাদা প্রত্যাশা থাকে। সেই ভাবনা থেকেই তিনি শ্রোতাদের পছন্দের একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন। তার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলবে।

অন্যদিকে বেবী নাজনীন বলেন, ‘আনন্দমেলা’ এমন একটি অনুষ্ঠান, যার জন্য দর্শক বছরজুড়ে অপেক্ষা করেন। তাই এই আয়োজনের জন্য নিজের সেরাটুকু তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সৃষ্টির বহু বছর পরও গানটির আবেদন এতটুকু ম্লান হয়নি; এখনো শ্রোতারা সমান ভালোবাসা নিয়ে গানটি শোনেন।

বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘আনন্দমেলা’ বরাবরই ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের কাছে সমাদৃত। এবার দুই কিংবদন্তি শিল্পীর জনপ্রিয় গান একই মঞ্চে পরিবেশিত হওয়ায় অনুষ্ঠানটি নিয়ে দর্শকমহলে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা