• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আজ দেশে পৌঁছাবে, সন্ধ্যায় জানাজা

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রোববার বিকেলে দেশে আনা হচ্ছে। বিমানটি বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তাঁর বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে।

পরিবারের পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাঁকে দাফন করা হবে। পারিবারিক সূত্র জানায়, তাঁর মায়ের দেওয়া মসজিদের জমির পাশেই তাঁকে সমাহিত করা হবে।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকালে জানাজা আয়োজনের জন্য ছাত্র ও জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ।

গত শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার মারা যান। লিভারজনিত জটিলতা দেখা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া কারিনা কায়সারের বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি মা–বাবা ও দুই ভাই রেখে গেছেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও যুক্ত ছিলেন তিনি। তাঁর কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সৃষ্টিশীল কাজকে স্মরণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা