• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

​আন্তর্জাতিক ডেস্কঃ

​এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। তবে কোনো রাজনৈতিক প্রভাব না খাটিয়ে, ‘আইনের চোখে সবাই সমান’ নীতি বজায় রেখে প্রতিমন্ত্রী নিজেই তাঁর ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
​শনিবার (১৬ মে) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার জানান, ১৭ বছর বয়সী এক কিশোরীর দায়ের করা মামলায় ২৫ বছর বয়সী ভাগীরথের বিরুদ্ধে ভারতের কঠোর শিশু যৌন অপরাধ সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, “আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখেই আমার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে। সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক—আইনের চোখে সবাই সমান।”
​একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর ছেলে নিজেকে নির্দোষ বলে আসছেন এবং আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তাঁরা আইনি পথেই বিষয়টি মোকাবিলা করবেন। বিচার ব্যবস্থার ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা