• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় শান্তির নতুন দিগন্তের আশা শাহবাজ শরিফে

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার মতে, এই সংলাপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য-বিবৃতি চলমান থাকলেও পাকিস্তান এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে এবং উভয় পক্ষের মধ্যে আস্থা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে।

শাহবাজ শরিফের দাবি, ইরান, মার্কিন প্রশাসন ও উপসাগরীয় দেশগুলো-সব পক্ষই পাকিস্তানের ওপর আস্থা রাখে। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপই সবচেয়ে কার্যকর পথ এবং ইসলামাবাদ সেই উদ্যোগকে এগিয়ে নিতে প্রস্তুত।

তার ভাষায়, “শান্তি সহজে অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন ধৈর্য, প্রজ্ঞা এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার মানসিকতা।”

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এখনো গভীর ‘বিশ্বাস সংকট’-এর মধ্য দিয়ে এগোচ্ছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাসই এখন সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে।বিশ্লেষকদের মতে, এমন বাস্তবতায় পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকৃত অগ্রগতি অনেকটাই নির্ভর করবে ওয়াশিংটন ও তেহরানের রাজনৈতিক সদিচ্ছার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা