• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ ।

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

সাভার প্রতিনিধি

সাভারের শিক্ষা ও মানবিক কার্যক্রমে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সাভার পৌর ছাত্রদল। এস.এস.সি পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা করতে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয়েছে

 

রবিবার সকালে স্কুলের সামনে এই মানবিক আয়োজনের উদ্যোগ নেন সাভার পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ। তাঁর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন

পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় থাকায় তাদের কষ্ট লাঘবে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সময় পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয়।

 

ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ বলেন,
“ছাত্রদল সব সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এস.এস.সি পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা যেন সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে।

 

ছাত্রদল নেতা সোহাগ আরো বলেন,রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সাভার পৌর ছাত্রদল শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা