• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ওটিটিতে ‘কর্তব্য’ সিনেমায় ভিন্ন রূপে সাইফ, নজর কাড়ছে সংযত অভিনয়

প্রতিবেদক / ২০ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

বলিউডের তারকা অভিনেতা সাইফ আলী খান আবারও ভিন্নধর্মী চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘কর্তব্য’-এ তার সংযত ও পরিণত অভিনয় দর্শকদের দৃষ্টি কাড়ছে।

সিনেমাটিতে সাইফ আলী খানকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। দীর্ঘদিন পর এমন একটি আকর্ষণীয় ও বাস্তবধর্মী চরিত্রে তাকে দেখে দর্শকরা নতুন অভিজ্ঞতা পেয়েছেন বলে মত প্রকাশ করছেন।

পুলকিত পরিচালিত এই ক্রাইম-ড্রামা থ্রিলারে সমাজ ও প্রশাসনের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে। একই সঙ্গে একজন সৎ পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বও গল্পের কেন্দ্রে রয়েছে।

গল্পে দেখা যায়, নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়। সেই তদন্তে রাজনৈতিক চাপ, দুর্নীতি এবং ব্যক্তিগত নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হন পুলিশ অফিসার পবন মালিক। এর মধ্য দিয়ে বিবেক ও দায়িত্ববোধের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে ওঠে।

অনেক দর্শকের মতে, চরিত্রটি কিছুটা পরিচিত ধাঁচের হলেও সাইফ আলী খানের অভিনয়ের কারণে গল্পটি আলাদা মাত্রা পেয়েছে।

সিনেমাটির অন্যান্য চরিত্রে রাসিকা দুগ্গল, মানিশ ও সঞ্জয় মিশ্রও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সীমিত উপস্থিতি হলেও তাদের অভিনয় প্রশংসা পেয়েছে।

চেনা ছকের ক্রাইম-ড্রামা কাঠামোর মধ্যেও সাইফ আলী খানের নতুন উপস্থাপন সিনেমাটিকে দর্শকনন্দিত করে তুলেছে বলে মনে করছেন সমালোচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা