• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রাণবন্ত অংশগ্রহণে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

পর্তুগালে প্রথমবারের মতো কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়েছে, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার (১৭ মে) রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে কাজা দো বাংলাদেশের সাংস্কৃতিক শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনকে প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার একটি নতুন দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় শিল্পী শামসুল ইসলাম ও কাজী মইনুর ইসলাম। তাদের পরিবেশিত কাওয়ালী গান দর্শকদের মুগ্ধ করে এবং পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

প্রথমবার এমন আয়োজন করায় উপস্থিত দর্শকরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে নিয়মিতভাবে আরও মানসম্মত সাংস্কৃতিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, উপদেষ্টা জাহিদ কায়সার, কাজা দো বাংলাদেশের নির্বাহী সদস্য মাছুম আহমদ, শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল হোসেন কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহীন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম, এনামুল হক খান, নুরুজ্জামান সেলিম, হুমায়ুন আহমেদ শ্রাবণ ও আর জে হৃদয়সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা