• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে আটকে নির্যাতন

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে সালিস চলাকালীন সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। একই ঘটনায় একজন সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রবিবার (১৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আহতরা পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার সময় স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে আটকে রেখে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয় এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এছাড়া ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বিশেষ শাখার এক সদস্যকেও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, একটি বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে চলা সালিস বৈঠকে আইনজীবী সমিতির ভেতরে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সাংবাদিক মাহমুদুল হাসান তুষার অভিযোগ করে জানান, তাকে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকরা চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা