• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

গাংনীতে আবারও বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার, জনমনে তীব্র আতঙ্ক

প্রতিবেদক / ১২ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

মাত্র এক দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি হুমকিসূচক চিরকুটও পাওয়া গেছে। ধারাবাহিক এ ধরনের ঘটনায় পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়ায় বাবলু হোসেনের মুদির দোকানের সামনে স্থানীয়রা লাল টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু দেখতে পান। ভোরে হাঁটতে বের হওয়া কয়েকজন প্রথমে বস্তুগুলো দেখতে পান।

স্থানীয় সূত্র জানায়, বস্তুগুলোর পাশে সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে বিভিন্ন হুমকিসূচক বক্তব্য লেখা ছিল। চিরকুটে একটি রাজনৈতিক বার্তাসহ কয়েকজনের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে। পরে নিরাপত্তাজনিত কারণে সেগুলো পানিভর্তি বালতিতে রেখে থানায় নেওয়া হয়।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন বলেন, উদ্ধারকৃত বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এগুলো আসলে বিস্ফোরক কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা এগুলো রেখে গেছে, সেটিও তদন্তাধীন রয়েছে।

এর আগে গত কয়েক দিনে একই উপজেলায় একাধিকবার বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনা ঘটে। ৩ মে চরগোয়ালগ্রাম এলাকার মাথাভাঙ্গা নদীর পাড় থেকে এমন একটি বস্তু উদ্ধার করা হয়। এরপর ৬ মে সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ায় আরেকটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়। সর্বশেষ ১৭ মে হাড়াভাঙ্গা গ্রামের একটি বাড়ির সামনে একই ধরনের বস্তু, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করে পুলিশ।

বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, অন্যথায় জনমনে আতঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা