• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হতে পারে বিদ্যুতের নতুন মূল্য কাঠামো: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

গ্রাহকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে বিদ্যুতের মূল্য নির্ধারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে একটি নতুন মূল্য কাঠামো তৈরির কাজ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অর্থ উপদেষ্টা জানান, আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে পাঁচটি পরিকল্পনা উপস্থাপন করা হবে।

পাশাপাশি জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কার এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে বাপেক্স-কে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে কিছু গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার ফলে বর্তমান সরকারকে বড় অঙ্কের ভর্তুকি বহন করতে হচ্ছে। দীর্ঘমেয়াদি চুক্তি ও ক্যাপাসিটি চার্জের কারণে আর্থিক চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে কার্যকর পরিকল্পনার অভাব ছিল। ভবিষ্যতের চাহিদার অজুহাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপুল ব্যয় জনগণের অর্থের অপচয় বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা