• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভিনিসিয়ুসের এক গোলেই সেভিয়ার মাঠ থেকে পূর্ণ পয়েন্ট রিয়ালের

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

লা লিগার শিরোপা দৌড় আগেই শেষ হয়ে গেছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শিরোপা নিশ্চিত করায় রিয়াল মাদ্রিদের খেলায় ছিল না চেনা আগ্রাসন কিংবা আধিপত্যের ঝলক। তবু ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল।

রোববার রাতে লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচ শেষে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে তারা।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বলের দখল ছিল রিয়ালের। গোলের উদ্দেশ্যে সাতটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি, আর সেটিই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।

চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা কিলিয়ান এমবাপে ডি-বক্সে বুক দিয়ে বল নামানোর পর ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে সেখানেই সুযোগ লুফে নেন ভিনিসিয়ুস। নিখুঁত প্লেসিং শটে বল জড়িয়ে দেন জালে, আর তাতেই এগিয়ে যায় রিয়াল।

বাকি সময়ে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়নি মাদ্রিদের জায়ান্টদের। তবে রক্ষণ সামলে সেই এক গোলের লিড ধরে রাখতেই সফল হয় তারা।

শিরোপা হাতছাড়া হলেও মৌসুমের শেষভাগে জয় দিয়ে নিজেদের ছন্দ ধরে রাখল রিয়াল মাদ্রিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা