• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

শেষ মুহূর্তের নাটকে প্যারিস ডার্বিতে হারল চ্যাম্পিয়ন পিএসজি

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ব্রাডলি বার্কোলার গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। বদলি খেলোয়াড় আলিমামি গোরির জোড়া গোলে নাটকীয় প্রত্যাবর্তন করে নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসি, আর হার দিয়েই মৌসুম শেষ করল পিএসজি।

রোববার লিগ ওয়ানের শেষ রাউন্ডে প্যারিস এফসির মাঠে ২-১ গোলে পরাজিত হয় পিএসজি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতির পর ৫০তম মিনিটে ব্রাডলি বার্কোলার গোলে এগিয়ে যায় পিএসজি। তখন মনে হচ্ছিল, জয় দিয়েই মৌসুম শেষ করবে লুইস এনরিকে’র দল।

কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা আলিমামি গোরি। ৬৭তম মিনিটে মাঠে নামার পর মাত্র কয়েকটি স্পর্শেই বদলে দেন পুরো ম্যাচের চিত্র। ৭৬তম মিনিটে পিয়েরে লিস মেলুর পাস থেকে ডান পায়ের শটে সমতা ফেরান তিনি।

এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও আঘাত হানেন গোরি। লুকা কোলেওশোর তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ের শটে জয়সূচক গোল করেন তিনি। সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে প্যারিস এফসির সমর্থকেরা।

ম্যাচের ২৭তম মিনিটে উসমান দেম্বেলে চোট নিয়ে মাঠ ছাড়ায় শুরুতেই ছন্দে কিছুটা ব্যাঘাত ঘটে পিএসজির। পরে একাধিক পরিবর্তন আনলেও শেষ রক্ষা হয়নি চ্যাম্পিয়নদের।

৩৪ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে পিএসজি। ২২ জয় ও ৪ ড্রয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে লঁস। এ ছাড়া লিলও নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।

অন্যদিকে, নঁতে ও মেৎস লিগ থেকে অবনমিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা