• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গজারিয়ায় শেষ বিদায়: চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

বিনোদন ডেস্কঃ

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় অকালপ্রয়াত দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়ায় দাফন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডসংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে শেষ জানাজা শেষে নানীর বাগানবাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্র জানায়, রাজধানীতে শেষ শ্রদ্ধা নিবেদন ও একাধিক জানাজা শেষে রোববার রাতেই কারিনার মরদেহ গজারিয়ায় আনা হয়। তার নানা বাড়ি পুরান বাউশিয়া গ্রামে হলেও নানী ডা. জোহরা খানম পারুলের আব্দুল্লাহপুরের বাগানবাড়িতেই দাফনের সব আয়োজন সম্পন্ন করা হয়।

প্রিয় মুখটিকে শেষবারের মতো বিদায় জানাতে স্থানীয় মানুষের মধ্যে ছিল গভীর আবেগঘন পরিবেশ। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পুরো দাফন কার্যক্রম ব্যক্তিগত পরিসরেই সম্পন্ন করা হয়। সেখানে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি; এমনকি গণমাধ্যমকর্মীদেরও ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।

দাফনের পর কারিনার ছোট ভাই সাদাত হামিদ বলেন, ঢাকায় অনুষ্ঠিত জানাজাগুলোতে গণমাধ্যম উপস্থিত থাকলেও পারিবারিক সিদ্ধান্তে দাফনের সময় কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অতিরিক্ত ভিড় ও প্রচারের বাইরে থেকে শান্ত পরিবেশে বোনকে বিদায় জানাতেই তারা গ্রামে এসেছেন বলে জানান তিনি।

কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির কন্যা। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

রোববার বিকেলে তার মরদেহ ঢাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নিয়ে যাওয়া হয় জন্মসূত্রের শেকড় গজারিয়ায়—সেখানেই শেষ ঠিকানায় শায়িত হলেন কারিনা কায়সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা