• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬”উপলক্ষে প্রেস বিফ্রিং

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ ইমরান হোসেন নিজস্ব প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিন ব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটা এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

প্রেস বিফ্রিং এ তিনি জানান,মাননীয় প্রধান মন্ত্রী আগামী ১৯ মে সারা দেশে এক যোগে ভুমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোদন করবেন। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে। এর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। এই ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় বটিয়াঘাটায়ও এই মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” উদ্বোধন করা হবে। একই দিনে বটিয়াঘাটা উপজেলায়ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। মেলায় আগত নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন ও সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ, মৌজাম্যাপের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি, এবং ভূমি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

এছাড়া উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করবেন।

মেলা চলাকালীন সময়ে উপজেলা অডিটোরিয়ামে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে। এতে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।

শিক্ষার্থীদের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ভূমি আইন ও ডিজিটাল ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান বটিয়াঘাটা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশগ্রহণ করে সরাসরি ভূমিসেবা গ্রহণ এবং মেলাকে সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা