• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হাভার্টজের গোলে কঠিন জয়, শিরোপার দৌড়ে আরও এগিয়ে আর্সেনাল

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

অবনমন নিশ্চিত হওয়া বার্নলির বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। তবে শেষ পর্যন্ত কাই হাভার্টজের একমাত্র গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে মিকেল আর্তেতার দল।

সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। লিগে এটি তাদের টানা চতুর্থ জয়।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান আবারও পাঁচ পয়েন্টে বাড়িয়েছে ‘গানার’রা। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট, আর এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৭৭।

২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে উঠেছে উত্তর লন্ডনের ক্লাবটির সামনে। তবে শেষ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের মাঠে কঠিন পরীক্ষায় নামতে হবে তাদের।
এদিন জয় পেলেও পারফরম্যান্সে খুব একটা ছন্দে ছিল না আর্সেনাল। পুরো ম্যাচে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি শট। অন্যদিকে বার্নলিও কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের ৩৫তম মিনিটে বুকায়ো সাকার দারুণ কর্নার থেকে হাভার্টজের হেডে আসে ম্যাচের একমাত্র গোল। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে এমিরেটস স্টেডিয়াম। সমর্থকদের হর্ষধ্বনি ও রঙিন উদযাপনে জমে ওঠে পুরো পরিবেশ।

বাকি সময়ে আর কোনো গোল না হলেও এক গোলের ব্যবধান ধরে রেখেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্সেনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা