• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে অনিশ্চয়তা, কিংস অ্যারেনায় খেলবে না মোহামেডান

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আজ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ঐতিহ্যবাহী মোহামেডানের। তবে ভেন্যু ইস্যুতে আপত্তি জানিয়ে কিংস অ্যারেনায় ফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছে সাদাকালোরা।

এর আগে গত ১২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে মোহামেডান। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাগতিক দলের মাঠে তারা ফাইনাল খেলবে না। সেই সিদ্ধান্তে এখনও অনড় রয়েছে মতিঝিলের দলটি।

ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে বাফুফে ভবনে জরুরি বৈঠকে বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান। তবে বৈঠক থেকে কোনো সমাধান আসেনি বলেই জানা গেছে।

বৈঠক শেষে মোস্তাকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়েছি, কিংস অ্যারেনায় আমাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব নয়। আমরা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছি। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাফুফের।’

তিনি আরও বলেন, ‘অতীতে ওই মাঠে মোহামেডান যেসব প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেগুলোও আমরা সভাপতিকে জানিয়েছি। তবে কোথায় ফাইনাল হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।’

এদিকে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি রাত পর্যন্তও ফেডারেশনের পক্ষ থেকে ফাইনালের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে ফেডারেশন কাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল এখনো অনিশ্চয়তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা