• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভারতকে ঘিরে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদক / ৪০ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে “দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে” এবং দেশটি ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তার দাবি, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের জবাব হিসেবেই তিনি এই অবস্থান তুলে ধরেন।

খাজা আসিফ আরও দাবি করেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সংঘাতে ভারত ক্ষতির মুখে পড়ে এবং পরে সেই পরিস্থিতি সামাল দিতে “হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা” চলছে।

তিনি বলেন, ওই সংঘাতে পাকিস্তান “অপারেশন বুনইয়ান-উম-মারসুস” নামে পাল্টা অভিযান চালায় এবং ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা করা হয়। পাশাপাশি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করারও দাবি করেন তিনি, যদিও এসব দাবির স্বাধীন যাচাই পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

তিনি আরও মন্তব্য করেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান দুর্বল হয়েছে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে দেশটির সম্পর্কও আগের মতো শক্তিশালী নেই।

বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা