• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরান সংঘাতের প্রভাবে চাপে ইসরায়েলের অর্থনীতি, কমেছে জিডিপি প্রবৃদ্ধি

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল ও ইরান-এর চলমান সামরিক সংঘাতের প্রভাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বড় ধরনের চাপের মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বার্ষিক হিসাবে ইসরায়েলের অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।

ইসরায়েলের অর্থনৈতিক সংবাদমাধ্যম গ্লোবস-এর প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই প্রান্তিকের প্রবৃদ্ধির ধারা এবার থমকে গেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি, অভ্যন্তরীণ অনিশ্চয়তা এবং সামরিক ব্যয়ের চাপই এই অর্থনৈতিক সংকোচনের প্রধান কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০২৬ সালের প্রথম তিন মাসে দেশটির মাথাপিছু জিডিপি ৪ দশমিক ৫ শতাংশ কমে গেছে। একই সময়ে ব্যক্তিগত ভোগব্যয়ও কমেছে ৪ দশমিক ৭ শতাংশ, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে ২০২৫ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতিতে ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও নতুন বছরের শুরুতেই পরিস্থিতির অবনতি ঘটে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সামরিক ও নিরাপত্তা খাতে সরকারি ব্যয় প্রায় ৯ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুদ্ধের প্রভাব, ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রকাশে ইসরায়েল সরকার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বলেও দাবি করা হয়েছে। ফলে প্রকৃত পরিস্থিতির অনেক তথ্য জনসম্মুখে আসছে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা