• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজশাহী বিকেএসপিতে বক্সিং প্রতিযোগিতার শুভ উদ্বোধন

প্রতিবেদক / ৬১ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

সারা দেশে চলমান তারুণ্যের উৎসবের ধারাবহিকতায় ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে
শুরু হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা।মঙ্গলবার সকাল দশটায় তিন দিন ব্যাপি আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মোঃ ফায়জুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথি বলেন, দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্য হবার আহবান জানান এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। তিনি যুব সমাজকে খেলাধুলায় উজ্জীবিত করে সুন্দর সমাজ গড়ারও কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান, বাংলাদেশ বক্সিং ফেডারেশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়ন এর সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিকেএসপি আঞ্চলিক শাখার বক্সিং বিভাগের সকল কোচবৃন্দ।
তিন দিনের এ প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৮ টি দলের মোট ১২২ জন বক্সার অংশগ্রহণ করছে।

বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা