• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নাটোরে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, দেড় বিঘা পাটক্ষেত নষ্ট

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার,

নাটোরের বাগাতিপাড়ায় দীর্ঘদিন ভোগদখলে থাকা খাস জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় দেড় বিঘা জমির পাটক্ষেত নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ টিপু সুলতান বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা মোঃ টিপু সুলতান দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে তাদের পৈতৃক সম্পত্তির সংলগ্ন নদীর ধারঘেঁষা খাস জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু একই গ্রামের তার চাচাতো ভাই মোঃ রসূল ও মোঃ আমির হোসেন দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

টিপু সুলতানের দাবি, অভিযুক্তদের সঙ্গে উক্ত জমির কোনো সংলগ্ন জমি নেই। তারা জমি পত্তয়নের দাবি করলেও স্থানীয় সালিশ বৈঠক ও থানায় আলোচনার সময় কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৯ মে ভোর রাতে অভিযুক্তরা তাদের সহযোগী জাহাঙ্গীর হোসেনকে সঙ্গে নিয়ে একটি টিলার (মাটি কাটার যন্ত্র) মাধ্যমে জোরপূর্বক তার আবাদি জমিতে প্রবেশ করে পরিকল্পিতভাবে প্রায় দেড় বিঘা জমির পাটক্ষেত নষ্ট করে দেয়। এতে তার আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক টিপু সুলতান বলেন,
“আমি একজন সাধারণ কৃষক। এই জমির ফসলের উপরই আমার পরিবার নির্ভরশীল। পরিকল্পিতভাবে আমার পাটক্ষেত নষ্ট করে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন তারা জমি দখল ও বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে প্রভাব খাটিয়ে দখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হান্নান জানান, অভিযোগটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এসআই শাহজাহানকে ঘটনাস্থল পরিদর্শন ও বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা