• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নাটোরে ২০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্বার, একজন গ্রেফতার

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মনিরুল ইসলাম
নাটোর প্রতিনিধিঃ

নাটোরে ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। ১৯মে মঙ্গলবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলার নারায়নপাড়া এলাকার গ্রামীণফোন টাওয়ারের সামনে চাপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস, যার রেজি: নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৯৬১ থেকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোছা: ডলি (৩৫) সে চাপাইনবাবগঞ্জ চকাপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা: ডলি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এ কার্যক্রমের ধারাবাহিকতায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছিল বলে জানায়। অভিযুক্তকে নাটোর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা