পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার ভোর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বুটের ডাল ভর্তি কার্ভাটভ্যান উল্টে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে|পরে খবর পেয়ে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান টি উদ্ধার করে নাও জোর হাইওয়ে পুলিশ|
পুলিশ সূত্র জানায় পাবনা থেকে প্রায় পাঁচ টন বুটের ডাল ভর্তি করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন কাভার্ডভ্যান টি| পথিমধ্যে উপজেলার চন্দ্রা এলাকায় উড়াল সেতুর মাথায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়| এসময় গাজীপুর গামী লেনে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর রেকারের মাধ্যমে গাড়িটি সড়কের পাশে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়| এদিকে এ ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে|পরে বেলা সাড়ে আটটার দিকে পূর্নরায গাড়িটি উদ্ধার করে পুলিশ|এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি|
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম জানান ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে| সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে|