• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

গাজীপুরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদন্ড

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে মঙ্গলবার দুপুরে ৭ জনকে এক সপ্তাহের বিনাশ্রমে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত| উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন ও সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন| পরে তাদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হলে জেল হাজতে পাঠানো হয়|

কারাদন্ড প্রাপ্তরা হলো উপজেলার পাপুরিয়া চালা গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে আলাউদ্দিন ফকির(৭০), মৃত রসুল মৃধার ছেলে হাসিবুল(৫২), মৃত আব্দুল সালামের ছেলে নিশান আহমেদ(২২), শংকর চন্দ্র দাসের ছেলে শুভ দাস(২৬), অহিদ মোল্লার ছেলে জয়নুর আবেদিন শিশির(২৩), মৃত সামশুল আলমের ছেলে বাদশা কবির(৫২) ও মৃত আব্দুল আলীমের ছেলে অনিক আহমেদ(২৪)|

পুলিশ সূত্র জানায় সোমবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকার পাপুরিয়াচালা গ্রামের আলাউদ্দিন ফকিরের বাড়িতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়| এসময় একটি গাজার আসর থেকে আলাউদ্দিনসহ সাত জনকে গ্রেফতার করে ফুলবাড়িয়া ফাড়ি পুলিশ| পরে রাতেই তাদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১ সপ্তাহের বিনাশ্রমে কারদন্ড দেয়া হয়|

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন মাদক সেবনের দায়ে ৭জনকে কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত| পরে দন্ড প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা