• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যু: গোপালগঞ্জ মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি…

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে হাসপাতালটির সব ধরনের পজিটিভ (ইতিবাচক) সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকরা জানান, হাসপাতালের সব ধরনের ইতিবাচক সংবাদ বর্জন করা হলেও সেখানকার নানা অনিয়ম, দুর্নীতি ও নেতিবাচক সংবাদগুলো যথারীতি প্রকাশ করা হবে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা।

আন্দোলনরত সাংবাদিকরা জানান, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এই সংবাদের সত্যতা যাচাই এবং তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’-এর জেলা প্রতিনিধি সামিউল আলিম এবং ‘ডিবিসি নিউজ’-এর ক্যামেরা পারসন তমাল খান।

তথ্য সংগ্রহের একপর্যায়ে মেডিকেল কলেজের একদল ছাত্র ও ইন্টার্ন চিকিৎসক সংবাদকর্মীদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের লাঞ্ছিত করেন এবং কর্তব্যরত সাংবাদিকদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করেন।

এই ঘটনার পর থেকেই গোপালগঞ্জের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ছাএদের এই ব্যাবহারে এলাকা বাসী হতাশ! এর সুষ্ঠু বিচার না হলে ছাএ ও এলাকার বাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা যাচ্ছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকা বাসী ও সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা