• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আফগানিস্তান সিরিজে বুমরাহ-জাদেজা নেই, ভারতীয় দলে নতুন তিন মুখ

প্রতিবেদক / ১১ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘোষিত টেস্ট দলে জায়গা হয়নি তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার।

একইসঙ্গে প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মানাভ সুথার, হার্শ দুবে এবং পেসার গুরনুর ব্রার। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেসার প্রিন্স ইয়াদাভও।
আগামী ৬ জুন নিউ চণ্ডীগড়ে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। গত নভেম্বরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছে ভারত।

টেস্ট দলে রিশাভ পান্তের পরিবর্তে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন আকসার প্যাটেল ও আকাশ দীপও।
চোটের কারণে জাদেজা দলে জায়গা পাননি। একই কারণে আইপিএলেও খেলতে পারেননি হার্শিত রানা ও আকাশ দীপ। অন্যদিকে টানা খেলার ধকল সামলাতে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়ানডে দলে ফিরেছেন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া। নতুনদের মধ্যে গুরনুর ও হার্শ জায়গা পেয়েছেন দুই সংস্করণেই।

মাত্র ১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী গুরনুর ব্রার। অন্যদিকে মানাভ সুথার ও হার্শ দুবেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কাড়েন।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ অনুষ্ঠিত হবে ১৪, ১৭ ও ২০ জুন। ম্যাচগুলো হবে যথাক্রমে ধর্মশালা, লখনৌ ও চেন্নাইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা