• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো, ইতিহাসের পাতায় নতুন অধ্যায়

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও পর্তুগাল দলে জায়গা ধরে রেখে নতুন এক ইতিহাস গড়লেন এই তারকা ফুটবলার।

গতকাল বিশ্বকাপ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। ঘোষিত দলে যথারীতি রাখা হয়েছে রোনালদোকে। যদিও ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত দলে থাকতে পারবেন সর্বোচ্চ ২৬ জন ফুটবলার। ফলে ঘোষিত দল থেকে অন্তত একজন বাদ পড়বেন।

রোনালদোকে নিয়ে এর আগে কখনও সংশয় ছিল না বলে জানিয়েছেন মার্তিনেজ। তাঁর ভাষ্য, রোনালদোকে ছাড়া বিশ্বকাপে যাওয়ার কথা তিনি ভাবতেই পারেন না।

পর্তুগালের দলে রোনালদোর সঙ্গে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, ভিতিনহা, জোয়াও নেভেস ও নুনো মেন্দেসের মতো তারকারা। একইসঙ্গে চার বছর পর জাতীয় দলে ফেরা গনসালো গেদেসও জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো গণপ্রজাতন্ত্র। মূল আসরের আগে প্রস্তুতি ম্যাচে চিলি ও নাইজেরিয়ার মুখোমুখি হবে রোনালদোর দল।
এদিকে আর্জেন্টিনার হয়ে সুযোগ পেলে লিওনেল মেসিও বিশ্বকাপে ষষ্ঠবার অংশ নিয়ে রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে পারেন বলে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা