স্পোর্টস ডেস্কঃ
ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে মৌসুম শেষে—আর তার উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে এনসো মারেস্কার নাম।
চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও মৌসুম শেষে স্প্যানিশ এই কোচকে বিদায় জানাতে পারে ম্যানচেস্টার সিটি, এমনটাই জানিয়েছে বিবিসি স্পোর্ট। তার জায়গায় দায়িত্ব নিতে পারেন ইতালিয়ান কোচ মারেস্কা।
চেলসিতে সফল এক মৌসুম কাটিয়ে এসেছেন মারেস্কা, যেখানে তিনি ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করেছেন। এর আগে লেস্টার সিটিকে এক মৌসুমেই প্রিমিয়ার লিগে তুলে আনার কৃতিত্বও রয়েছে তার।
সিটি কোচিং স্টাফে কাজ করার অভিজ্ঞতা থাকায় ক্লাবটির পরিবেশ ও কৌশলগত কাঠামো সম্পর্কে ভালো ধারণা রয়েছে মারেস্কার। ২০২২–২৩ মৌসুমে গুয়ার্দিওলার সহকারী হিসেবে ট্রেবল জয়ী দলের অংশ ছিলেন তিনি।
গুয়ার্দিওলা নিজেও মারেস্কার প্রশংসা করেছেন, তাকে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল কোচ হিসেবে উল্লেখ করে। তবে বড় দায়িত্ব নেওয়ার মতো অভিজ্ঞতা ও চাপ সামলানো নিয়ে এখনও প্রশ্ন রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
সব মিলিয়ে গুয়ার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটির নতুন যুগ শুরু হলে সেই ভার বইতে পারেন এনসো মারেস্কা—এমন সম্ভাবনাই এখন