• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (২০ মে, ২০২৬) সকাল ০৬:৩০ থেকে ০৭:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পিটিআই বস্তি এলাকার মো: সাইফুল ইসলামের স্ত্রী (পিতা- মৃত তেজু আলী, মাতা- মোসা: ফুরকুনি বেগম)।

অভিযানকালে আসামীর হেফাজত থেকে নিম্নলিখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়:হেরোইন: ০৩ (তিন) গ্রাম।গাঁজা: ৬০ (ষাট) গ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলা দায়েরের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তথ্যসূত্র: চৌধুরী ইমরুল হাসান, উপ-পরিচালক (ডিডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা