• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসন স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি

দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি

 দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ফায়ার স্টেশন পরিদর্শন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ওপর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ উপজেলা স্টেশন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন লিডার মো. হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।

প্রধান অতিথি সুমা খাতুন বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণকে অগ্নি দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা