• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

স্বাস্থ্যমন্ত্রী খুলনা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে খাবার ও সেবার মানে অসন্তোষ প্রকাশ

প্রতিবেদক / ৪২ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

হাসপাতাল পরিদর্শনে গিয়ে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগার ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পরিদর্শনের সময় কয়েকজন রোগী র‍্যাবিস ভ্যাকসিন পেতে হয়রানি ও অর্থের বিনিময়ে টিকা নেওয়ার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান। পরে ঢাকায় যোগাযোগ করে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি।

পরে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনকালে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি খাবারের স্বাদ পরীক্ষা করে তা মানসম্মত নয় বলে মন্তব্য করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন।
পরে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ এক শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা