• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভৈরব থানায় একাধিক মামলার আসামীর আত্মসমর্পণ

প্রতিবেদক / ৮০ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভৈরব থানায় আত্মসমর্পণ করেছেন একাধিক মামলার আসামি উমান মিয়া (৩২)। তার বিরুদ্ধে একাধিক মাদক, মারামারি ও হত্যাসহ রয়েছে ১০টি মামলা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন পলাতক ছিল সে। ২০ মে বুধবার সকালে ভৈরবে থানায় হাজির হয়েছেন ২০/২৫ জন পরিবারের স্বজন ও বন্ধুদের নিয়ে। এ সময় ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে করেছেন ভৈরব থানা পুলিশের কাছে আত্মসমর্পণ। উমান পৌর শহরের ভৈরব উত্তর পাড়া এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং সে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে আরো জানা যায, সাধারণ মানুষকে মাদকের নেশায় ধ্বংস করে, অবৈধ মাদক ব্যবসার কালো টাকায় উমান মিয়া এলাকায় একটি বাড়ি নির্মাণ করেছে। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চললেও শেষ রক্ষা হয়নি তার।

এদিকে আত্মসমর্পণের বিষয়টি পুলিশ এড়িয়ে গেলেও আসামির চাচা আর কে রিসান কবির বলেন, আমার বাতিজা অন্ধকার জগৎ থেকে বের হয়ে ভালো হতে চাই। উমান ইতোমধ্যে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে। বিভিন্ন হালাল ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। সে ভাল হওয়ার প্রতিশ্রুতি দেয়ায় আমরাও তার সাথে থানায় এসে তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করিয়েছি।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সকল থানা পুলিশের কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি এগিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত সকল অভিযান পরিচালিত হয়েছে। আসামি উমানকে ধরতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ কৌশলে উমানকে ধরা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা