• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত অটোচালক

প্রতিবেদক / ১২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ রুবেল মিয়া
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজরা তবকপুর (মজাইডাঙ্গা) গ্রামের বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম একই গ্রামের সুরুজ্জামালের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা