• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল বিপন্ন প্রায় লজ্জাবতী বানর দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক লিয়াকত রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের মাথায় হাত আবারও মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা

কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এ ব্রিফিংয়ে গত ১৮০ দিনের বিভিন্ন প্রচার কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিস জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে প্রচার করা হয়েছে। এ সময়ে ৩১টি উঠান বৈঠক, নারী ও কৃষক সমাবেশ, ৪০৫টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪৭ ইউনিট সড়ক প্রচার এবং ৪৮টি অনলাইন প্রচারণা পরিচালনা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল সাত্তার বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালিসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা