• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভাঙা আঙুল নিয়েই অ্যাস্টন ভিলাকে ইউরোপসেরা করলেন মার্তিনেস

প্রতিবেদক / ৪৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

ফাইনালের আগে ওয়ার্ম-আপে আঙুল ভেঙে গেলেও মাঠ ছাড়েননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। চোট নিয়েই পুরো ম্যাচ খেলে অ্যাস্টন ভিলাকে দীর্ঘ ৪৪ বছর পর ইউরোপীয় শিরোপা জিততে বড় অবদান রাখেন তিনি।

ইস্তানবুলের বেসিকতাস পার্কে বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। একই সঙ্গে তিন দশকের শিরোপা খরাও কাটে দলটির।
ম্যাচ শেষে মার্তিনেস জানান, ওয়ার্ম-আপের সময়ই তার আঙুল ভেঙে যায়। এরপরও দলের জন্য খেলতে নেমেছিলেন তিনি।

মার্তিনেস বলেন, জীবনে খারাপ কিছুর পরই ভালো কিছু এসেছে। প্রতি বার বল ধরার সময় আঙুল সরে যাচ্ছিল, তবু দলের জন্য খেলতে পেরে তিনি গর্বিত।

ভিলার হয়ে গোল করেন ইউরি টিলেমানস, এমি বুয়েন্ডিয়া ও মরগান রজার্স। ম্যাচে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি মার্তিনেসকে, তবে গুরুত্বপূর্ণ দুটি সেভ করেন তিনি।

শিরোপা জয়ের পর সমর্থকদের সঙ্গে উদযাপনেও যোগ দেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। কোচ উনাই এমেরিকে কাঁধে তুলে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাকে।

আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্তিনেসের চোট গুরুতর নয় বলেই আশা করছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা প্রতিটি বড় ফাইনালেই জয় পেয়েছেন এই গোলরক্ষক। তার অর্জনের তালিকায় রয়েছে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, এফএ কাপ ও এবার ইউরোপা লিগের শিরোপা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা