• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হজে ৩৫ ভাষায় বিশ্বজুড়ে পৌঁছাবে আরাফাতের খুতবা

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বব্যাপী ইসলামের শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের খুতবা এবার বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে।

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুল রহমান আল-সুদাইস গত ২০ মে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দেন।

তিনি বলেন, আরাফাতের খুতবা অনুবাদ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিশ্বের অনারবভাষী কোটি কোটি মুসলমান যেন নিজ নিজ ভাষায় খুতবার আধ্যাত্মিক ও মানবিক বার্তা বুঝতে পারেন।

এই বৃহৎ উদ্যোগ বাস্তবায়নে সৌদি কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তি, গণমাধ্যম ও বিশেষজ্ঞ অনুবাদকদের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক মানের অনুবাদক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা দিনরাত কাজ করছেন, যাতে সর্বোচ্চ মান বজায় রেখে খুতবা সম্প্রচার করা যায়।

প্রেসিডেন্সির নিজস্ব ডিজিটাল মাধ্যম, মোবাইল অ্যাপ ও আন্তর্জাতিক উপগ্রহ চ্যানেলের মাধ্যমে খুতবাটি সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার কোটি কোটি মুসলমানের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলাম যে শান্তি, সংযম ও মধ্যপন্থার ধর্ম—আরাফাতের খুতবার অনুবাদের মাধ্যমে সেই বার্তাই বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।

শেখ আল-সুদাইস বলেন, মুসলিম উম্মাহর সেবা এবং ধর্মীয় জ্ঞান বিস্তারে সৌদি আরবের দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এবারের আরাফাতের খুতবা শুধু ময়দানে উপস্থিত হাজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা