• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ট্রাম্প

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য মজুত থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের বিষয়ে আবারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, আমরা নিশ্চিত করব যেন তাদের কোনো পারমাণবিক অস্ত্র না থাকে, নইলে আমাদের খুব কঠোর কিছু করতে হবে। আমি বিশ্বাস করি, যখন আমাদের দেশের জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে, তখন তারা সবাই একমত হবেন যে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না।

ইরান তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে রাখতে পারবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, না, আমরা তা উদ্ধার করব। আমাদের এর প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। পাওয়ার পর সম্ভবত আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের এটা নিজেদের কাছে রাখতে দেব না।

এর আগে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই জানিয়েছেন যে ইরানের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না। তবে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রতিবেদনগুলো ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি এগুলোকে “চুক্তির শত্রুদের অপপ্রচার” হিসেবে অভিহিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তেহরানের অবস্থান বরাবরই একই রকম। ইরান নিজেই এই পারমাণবিক উপাদানটিকে ‘ডাউনব্লেন্ড’ বা এর সমৃদ্ধকরণ মাত্রা কমিয়ে আনবে। তিনি আরও যোগ করেন, বিষয়টি নিয়ে পরবর্তী পর্যায়ের আলোচনা সেশনে বিস্তারিত কথা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা