• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মুসলিমদের নিরাপত্তা তহবিল দ্রুত ছাড়ের দাবি

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে একটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনার পর দেশটির মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তহবিল দ্রুত ছাড়ের দাবি জানিয়েছে দেশটির বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস। বৃহস্পতিবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি মার্কওয়েন মুলিনের কাছে পাঠানো এক চিঠিতে এই জরুরি আহ্বান জানানো হয়।

চিঠিতে সংগঠনটি অভিযোগ করে, ‘অলাভজনক নিরাপত্তা অনুদান কর্মসূচি’র আওতায় মুসলিম সংগঠনগুলো যাতে সমানভাবে তহবিল পায়, তা নিশ্চিত করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ব্যর্থ হচ্ছে। এর ফলে মার্কিন মুসলিমরা তাদের মসজিদ ও সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করা হয়।

সংগঠনটির অভিযোগ, পূর্ববর্তী নেতৃত্বের সময় বিভিন্ন মুসলিম সংগঠনকে উগ্রবাদের অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দেখিয়ে এই অনুদান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল অথবা নিরুৎসাহিত করা হয়েছিল। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে চিঠিতে বলা হয়, ডজনখানেক মুসলিম সংগঠনের নিরাপত্তা তহবিল স্থগিত কিংবা বাতিল করা হয়েছিল।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান দিয়েগোতে ভয়াবহ বন্দুক হামলায় একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, হামলাকারী দুই সন্দেহভাজন নিজেদের গুলিতেই নিহত হয়েছে। ঘটনাটি বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করছে মার্কিন প্রশাসন।

এই হামলার পরই মুসলিমদের নিরাপত্তা তহবিল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সংগঠনটি তাদের চিঠিতে উল্লেখ করেছে, পবিত্র ঈদুল আজহা ও বার্ষিক হজ মৌসুমের ঠিক আগমুহূর্তে এমন হামলা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে এর আগেও পরিকল্পিত গণগুলি, অগ্নিসংযোগ, বোমা হামলা ও সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। এ ধরনের মুসলিমবিদ্বেষী হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ফেডারেল নিরাপত্তা তহবিল দ্রুত ও সুষমভাবে বণ্টন করা জরুরি বলে মনে করছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা