• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

অভিজ্ঞতার ভরসায় বিশ্বকাপ স্কোয়াড, ফের আলোচনায় জার্মানির নয়্যার

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জার্মান দলে। প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকার পরও কোচ জুলিয়ান নাগেলসমান তার ওপর আস্থা রেখে তাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিশ্বকাপ দলে রেখেছেন।

৪০ বছর বয়সী নয়্যার একসময় জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তার জায়গায় প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছিলেন অলিভার বাউমান। তবে কোচের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আবারও জাতীয় দলে ফেরানো হয় এই অভিজ্ঞ গোলরক্ষককে। কোচ জানান, সেরা তিন গোলরক্ষক বাছাইয়ের অংশ হিসেবেই নয়্যারকে দলে রাখা হয়েছে।

নাগেলসমান আরও জানান, নয়্যারকে সরাসরি জিজ্ঞাসা করা হয় তিনি আবার জাতীয় দলে খেলতে চান কি না, এবং তার সম্মতির পরই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফলে পঞ্চম বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ তৈরি হয়েছে এই অভিজ্ঞ তারকার সামনে।

বিশ্বকাপ দলে আরেকটি উল্লেখযোগ্য নাম ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল, যিনি বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন। তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি।
জার্মানির বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরিকোস্ট।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড (সংক্ষেপে)
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেকসহ অনেকে
মিডফিল্ডার: জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টৎস, জশুয়া কিমিখসহ শক্তিশালী লাইনআপ
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, লেরয় সানে, ডেনিজ উনদাভসহ আক্রমণভাগ
অন্যদিকে সুইজারল্যান্ডও অভিজ্ঞদের ভরসায় ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

কাতার বিশ্বকাপে খেলা ১৭ জনকে রেখেই দল সাজিয়েছেন কোচ মুরাত ইয়াকিন। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা।

সুইজারল্যান্ড ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে, ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা ও কানাডা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা