• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

‘টিকটক বউ’ প্রথম দেখাতেই ভালো লাগা

প্রতিবেদক / ৪২ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ৯টায় প্রচার হবে নাটক ‘টিকটক বউ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।

অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।

সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকে উঠে এসেছে বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়া নির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক।

নাটকের গল্পে দেখা যাবে, মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ের নাম রায়না। টিকটকে রায়নাকে প্রথম দেখে মনির। দেখেই ভালো লেগে যায় তার। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এ কারণে বহু মেয়ে দেখেও তার মনে ধরেনি।

মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি। মনিরের মামার সংলাপগুলোও দর্শকদের বাড়তি বিনোদন দেবে। বিয়ের আলাপচারিতায় পুরোনো ধ্যানধারণার বদলে উঠে আসে নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ভাবনা ফেসবুক ভেরিফায়েড কি না, মনিটাইজেশন হয়েছে কি না কিংবা মাসে কত আয় হয় –এসব নিয়েই জমে ওঠে কথোপকথন।

অবশেষে হাসি-ঠাট্টার মধ্য দিয়েই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতের পরদিন ভোরে ঘটে অদ্ভুত এক ঘটনা! এরপর থেকেই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

নির্মল বিনোদনের পাশাপাশি নাটকটি বর্তমান সামাজিক ও পারিবারিক বাস্তবতার একটি সূক্ষ্ম চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের বিশেষ আয়োজনে ‘টিকটক বউ’ দর্শকদের জন্য হতে পারে ভিন্নধর্মী এক আনন্দের উপহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা