• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নীতি

প্রতিবেদক / ৩২ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে দেশটিতে অবস্থানরত কোনো বিদেশিকে স্থায়ী বসবাসের অনুমতির (গ্রিন কার্ড) আবেদন করতে হলে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা জানানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ নীতির বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন নীতিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি চান, তাহলে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। কর্তৃপক্ষের দাবি, এ সিদ্ধান্তের মাধ্যমে অভিবাসন ব্যবস্থার কিছু অনিয়ম বা ফাঁকফোকর বন্ধ হবে এবং আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে।

তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম দেওয়া হতে পারে কি না, তা আবেদনভিত্তিকভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে নতুন এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠন। তাদের মতে, এই নীতির কারণে অনেক ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যেমন নির্যাতনের শিকার, মানবপাচারের ভুক্তভোগী বা নিরাপত্তাহীনতায় থাকা শিশুদের এমন দেশে ফিরে যেতে হতে পারে, যেখান থেকে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর করার ধারাবাহিক অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে। এর আগে শিক্ষার্থী ও বিভিন্ন কর্মসূচির ভিসা নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা