• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নিরাপত্তা উদ্বেগের কারণে ছেলের বিয়েতে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক উত্তেজনার কারণে তিনি তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

তিনি বলেন, বিশেষ করে ইরান ইস্যু ও চলমান পরিস্থিতির কারণে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় পারিবারিক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, এই পরিস্থিতিকে তিনি “অনুপযুক্ত সময়” হিসেবে দেখছেন এবং রসিকতার সুরে ইঙ্গিত করেন, গেলে সমালোচনা হবে, না গেলেও সমালোচনা হবে।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহান্তে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে সমাজসেবী ও মডেল বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এবং কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও নির্বাচিত অতিথিরাই এতে অংশ নেবেন।

প্রথমে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা থাকলেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট উপস্থিত থাকলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হতো, যা আয়োজনকে আরও জটিল করে তুলত।

এছাড়া অতিথিদের সুবিধা ও নিরাপত্তা বিবেচনায় অনুষ্ঠানটি ব্যক্তিগত দ্বীপে সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে; এর আগে তিনি ভেনেসা ট্রাম্পের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা