• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

সরাসরি চুক্তিতে এলপিএলে খেলবেন সাকিব!

প্রতিবেদক / ৪২ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

আকাশ দাশ সৈকত

নিলাম কিংবা প্লেয়ার্স ড্রাফটের কোনো ঝামেলা ছাড়াই সরাসরি চুক্তিতে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ১৭ জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব খেলবেন আসরের সবচেয়ে সফল দল জাফনা কিংসের হয়ে। এলপিএলের এখন পর্যন্ত হওয়া পাঁচ সংস্করণের চারবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এলপিএলের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ট্রো’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, তাকে দলে টেনে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করেছে জাফনা কিংস।

এর আগেও এলপিএলে মাঠ মাতানোর অভিজ্ঞতা রয়েছে সাকিবের। ২০২৩ সালের আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন তিনি। সেবার ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ১১টি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা