• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় একজন নিহত

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় পান্নু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পান্নুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামে। তার পিতার নাম মৃত শুকুর আলী ।

২৩ মে শনিবার দুপুরের দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ফিরতি গরুর ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) চাপায় ফুট ওভার ব্রিজের নিচে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি স্থলেই নিহত হন। পরে, স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে এ।

এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা