• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পারিবারিক কারণে পদ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পারিবারিক কারণে বিশেষ করে স্বামীর ক্যানসারজনিত অসুস্থতার সময় তার পাশে থাকার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (২২ মে) দেওয়া এক ঘোষণায় তিনি জানান, আগামী জুন মাসের শেষ দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর জাতীয় নিরাপত্তা সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টি করা হয়, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবস্থান হিসেবে বিবেচিত।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা রাখেন।

তার আকস্মিক পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ব্যক্তিগত সংকটের কারণে নেওয়া এই সিদ্ধান্তকে অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা