• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

হায়দরাবাদ ম্যাচে হেডের সঙ্গে বিতর্ক, ম্যাচ শেষে হ্যান্ডশেক এড়িয়ে গেলেন কোহলি

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। মাঠে তর্ক-বিতর্কের পর ম্যাচ শেষে তাদের সম্পর্কের উত্তাপ আরও স্পষ্ট হয়ে ওঠে।
শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫৫ রানের বড় সংগ্রহ গড়ে হায়দরাবাদ। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুর দিকেই ট্রাভিস হেডের সঙ্গে কোহলির বাকবিতণ্ডা দেখা যায়।
এক পর্যায়ে হেডের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কোহলি তাকে উদ্দেশ করে প্রতিক্রিয়া জানান। পরে আবার হেড পাল্টা মন্তব্য করলে মাঠের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে হেড বোলিংয়ে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ১৯তম ওভারে উইকেটও নেন।

ম্যাচ শেষে স্বাভাবিক সৌজন্য বিনিময়ের সময় দুই দলের খেলোয়াড়রা হাত মেলাতে এগিয়ে গেলেও কোহলি ট্রাভিস হেডের সঙ্গে হাত না মিলিয়ে সামনে চলে যান। এই ঘটনা ম্যাচ-পরবর্তী আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনাও দেখা যায়, যেখানে অনেকেই মনে করেন, মাঠের আগ্রাসন খেলার অংশ হলেও ম্যাচ শেষে সৌজন্য রক্ষা করা উচিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা