• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

লেবানন যুদ্ধ বন্ধেই এখন ইরানের কূটনৈতিক অগ্রাধিকার

প্রতিবেদক / ৩১ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আপাতত কোনো ধরনের আলোচনায় না যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হলো লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করা।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ (IRNA)-এর বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান বর্তমানে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনা যুদ্ধ অবসানের দিকেই কেন্দ্রীভূত করছে, বিশেষ করে লেবাননের পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরমাণু কর্মসূচি নিয়ে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে বাঘাই বলেন, “এই পর্যায়ে আমরা পারমাণবিক ইস্যুর বিস্তারিত নিয়ে কোনো আলোচনা করব না। ৩০ দিন বা ৬০ দিন পরে এ বিষয়ে আলোচনা হবে কি না, সেটি পরবর্তী সিদ্ধান্তের বিষয়।”

বিশ্লেষকদের মতে, ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা এবং লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা বাড়ার প্রেক্ষাপটে ইরান তাদের কূটনৈতিক অগ্রাধিকার পরিবর্তন করেছে। তেহরানের কাছে এখন পরমাণু চুক্তির চেয়ে আঞ্চলিক নিরাপত্তা ও লেবাননের পরিস্থিতি অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা